মেসির সাথে ছবি তুলেই বিপাকে অদিতি, সিআইডি হানা বাড়িতে!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন কালীঘাটের ২৯ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে হানা দিল সিআইডি। নির্বাচনী প্রচার পর্বে ডিজে বাজানো সংক্রান্ত একটি বিতর্কিত মন্তব্যের তদন্তে নেমে ৮-১০ জনের একটি তদন্তকারী দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্রচারের দায়িত্বে থাকা অদিতি গায়েনের বাড়িতে পৌঁছায়। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রচার পর্বে অভিষেকের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

পেশাগত পরিচয়ের বাইরে অদিতি গায়েন সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন রীনা গায়েনের কন্যা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসতুতো বোন। দলের ডিজিটাল রণকৌশল ও প্রচারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অদিতিকে জিজ্ঞাসাবাদ এবং এই বিশেষ ঠিকানায় সিআইডির হানা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক আইনি জটিলতা ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে, তার মধ্যেই এই নতুন তদন্ত শীর্ষ নেতৃত্বের ওপর আইনি চাপ বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *