শিশুপুত্রকে আটকে রেখে বধূকে ধর্ষণ! প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় বর্তমানে এনআইএ-র হাতে আটক থাকা প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠল। গত ১৫ জুন জীবনতলা থানায় শওকত মোল্লা ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছেন, ২০১৯ সালের মার্চ মাসে তাঁর পাঁচ বছরের শিশুপুত্রকে অপহরণ করা হয়। সন্তানকে উদ্ধারের আশায় যোগাযোগ করলে তাঁকে একটি গোপন ডেরায় নিয়ে গিয়ে মারধর ও ধর্ষণ করা হয়। পাশাপাশি, গোপন ছবি ও ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেল করা হতে থাকে। নির্যাতিতার দাবি, শওকত মোল্লার গাড়িচালকের দাদার মাধ্যমে তাঁকে প্রাক্তন এই বিধায়কের কাছে পাঠানো হয় এবং সেখানে শওকত মোল্লাও তাঁকে ধর্ষণ করেন। এতদিন ভয়ে ও লোকলজ্জায় মুখ না খুললেও, শওকত মোল্লা এনআইএ কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর সাহস সঞ্চয় করে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *