পরকীয়া সন্দেহে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, জোর করে মূত্রপান করাল স্বামী!
ছত্তিশগড়ে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাত-পা বেঁধে মারধর, চুল কেটে মুখে কালি মাখানো এবং জোর করে প্রস্রাব খাওয়ানোর মতো অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে জিতেন্দ্র ঘাসিয়ে নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৪ জুন সংঘটিত এই পাশবিক নির্যাতনের ঘটনাটি সন্তানদের সামনেই চালানো হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযুক্ত জিতেন্দ্র ও নির্যাতিতা তরুণীর ১৫ বছরের দাম্পত্য জীবনে চার সন্তান রয়েছে। তরুণীর অভিযোগ, পণের জন্য চাপ ও স্বামীর সন্দেহবাতিক মানসিকতার কারণে সংসারে অশান্তি লেগেই থাকত, যার জেরে তিনি আলাদা থাকতে শুরু করেন। সম্প্রতি এক পরিচিতের বাড়িতে আশ্রয় নেওয়ায় স্বামী তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে এই আক্রমণ চালান। তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং নির্যাতিতা স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।