তামিলনাড়ুতে গ্রেপ্তার লক্ষাধিক তৌহিদী জনতা, ফাঁস হবে নয়ডা সহিংসতার আসল সত্য!
উত্তরপ্রদেশের নয়ডায় শ্রমিক আন্দোলনের নামে ছড়ানো সহিংসতার মূল অভিযুক্ত ও এক লাখ টাকা পুরস্কার ঘোষিত অপরাধী আদিত্য আনন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে নয়ডা পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ইলেকট্রনিক নজরদারি ও কারিগরি প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিনের আত্মগোপনে থাকা এই পলাতককে ধরতে সক্ষম হয় যৌথ বাহিনী।
নয়ডা ফেস-টু এলাকায় শ্রমিক বিক্ষোভের আড়ালে সহিংসতা ও উস্কানি দেওয়ার প্রধান পরিকল্পনাকারী হিসেবে আদিত্য আনন্দকে চিহ্নিত করেছিল পুলিশ। তার বিরুদ্ধে ইতিপূর্বে আদালতের পক্ষ থেকে জামিন অযোগ্য ওয়ারেন্টও জারি করা হয়েছিল। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই গ্রেপ্তারের ফলে শ্রমিক অসন্তোষের আড়ালে থাকা নাশকতামূলক নেটওয়ার্ক ও এর মদতদাতা চক্রের তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ধৃতের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।