ভোটার তালিকায় নাম নেই? মিলবে না সরকারি সুবিধা!

অযোগ্য ও ভিন রাজ্যের উপভোক্তাদের সরকারি প্রকল্পের আওতা থেকে বাদ দিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কর্ণাটক সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার নির্দেশ দিয়েছেন যে, এখন থেকে শুধুমাত্র কর্ণাটকের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদেরই সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। রাজ্যে চলমান এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আর সরকারি সুযোগ-সুবিধা পাবেন না।

সরকারের নজরে এসেছে যে, বিদেশি নাগরিক ও অন্য রাজ্যের বাসিন্দাদের একাংশ অন্যায্যভাবে কর্ণাটকের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এই অনিয়ম রোধ ও সরকারি তহবিলের অপচয় বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়মটি কার্যকর করা হচ্ছে ‘গৃহ জ্যোতি’, ‘গৃহলক্ষ্মী’, ‘অন্ন ভাগ্য’, ‘শক্তি’ এবং ‘যুব নিধি’—এই পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রে। সরকারি প্রকল্পের সুবিধা অব্যাহত রাখতে উপভোক্তাদের অতি দ্রুত ভোটার তালিকায় নিজেদের নাম নিশ্চিত করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *