প্রাক্তনের বাড়িতে সরকারি ত্রাণের লুট, হাতেনাতে ধরা পড়ল তৃণমূলের নেতা!

হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী সরানোর সময় উত্তেজনা

হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের বাড়ি থেকে বৃহস্পতিবার গভীর রাতে সরকারি ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরিয়ে নেওয়ার সময় তুমুল উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা সরকারি সামগ্রী লুটের অভিযোগ তুলে ত্রাণবাহী গাড়িটি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং রাতভর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়। শুক্রবার সকালেও এলাকায় নতুন করে বিক্ষোভ দেখা দেয়।

অভিযোগ অস্বীকার করে প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডল জানিয়েছেন, বিধায়ক থাকাকালীন মজুত থাকা ত্রাণ সামগ্রী নির্বাচনের পর ফিরিয়ে দেওয়ার জন্য তিনি পুলিশ ও প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন। তাঁর দাবি, প্রশাসনের উদ্যোগেই পুলিশ পাহারায় ওই সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল, যা তথ্যের অভাবে স্থানীয় মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক সিদ্ধান্তেই ত্রাণ ফেরত নেওয়া হচ্ছিল। তবে এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বেশ কিছু ত্রাণ সামগ্রী লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *