পাউরুটির দাম বাড়ছে কলকাতায়, মধ্যবিত্তের পকেটে কি এবার বড় টান!

কলকাতার বাজারে আগামী ২১ জুন রবিবার থেকে পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মডার্ন, ব্রিটানিয়া, মেট্রো গোল্ড, শুভনারায়ণ এবং ব্যারন—এই পাঁচটি প্রধান প্রস্তুতকারক সংস্থা। এই সিদ্ধান্তের ফলে ৪০০ গ্রাম ওজনের সাধারণ সাদা স্লাইসড পাউরুটির দাম ৩৬ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হতে চলেছে। এছাড়াও স্বাস্থ্য সচেতনদের জন্য উৎপাদিত ৪০০ গ্রাম ওজনের হোলউইট এবং মাল্টিগ্রেন ব্রেডের প্যাকেটের দাম বাড়ছে প্রতিটিতে পাঁচ টাকা করে।

উৎপাদন ও পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলো। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং তার প্রভাবে দেশে পেট্রোল, ডিজেল ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের লাগাতার মূল্যবৃদ্ধি পাউরুটি তৈরির খরচকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে জুন মাসের শুরুতে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫৩.৫ টাকা বেড়ে ৩,২৫৫.৫ টাকায় পৌঁছানোয় বেকারি শিল্প বড় ধরনের সংকটে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ ক্রেতাদের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *