মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই জালে জাহাঙ্গিরের স্ত্রী, ফলতা কাণ্ডে ধৃত বেড়ে ২৭!

ফলতা থানায় হামলার ঘটনায় মূল অভিযুক্ত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রীকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি বিশেষ দল। বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর তিনি এক পরিচিতের বাড়িতে আত্মগোপন করে ছিলেন। এই গ্রেফতারের ফলে ফলতা থানায় হামলা সংক্রান্ত মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়াল।

তদন্তে জানা গেছে, গত ১৬ মে ধৃত জাহাঙ্গির খানকে ছাড়িয়ে আনার লক্ষ্যে তাঁর স্ত্রীর নেতৃত্বেই থানায় হামলার ছক কষা হয়েছিল। শতল কলসায় একটি বিক্ষোভ কর্মসূচি থেকে জাহাঙ্গিরের অনুগামীরা মিছিল করে থানার দিকে এগিয়ে এলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তা প্রতিহত করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ার পর পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা রুজু করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী কঠোর অবস্থান গ্রহণ করে অভিযুক্তদের চিহ্নিত করার নির্দেশ দেন এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের বার্তা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *