১ জুলাই সরাসরি অ্যাকাউন্টে আসবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, বড় ঘোষণা!

রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর দিনক্ষণ ঘোষণা করল নবান্ন। আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পের আওতায় থাকা যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত ১ জুন থেকে রাজ্যে এই ভাতা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সুবিধা পেতে ইচ্ছুক মহিলাদের নতুন করে আবেদন করতে হচ্ছে এবং রাজ্যজুড়ে এই আবেদন প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়েছে।

সম্প্রতি রাজ্যজুড়ে চারদিনের ‘জন কল্যাণ শিবির’ শেষে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্ন থেকে বার্তা দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২৮ লক্ষ মহিলা গত ৩ জুন তাঁদের প্রাপ্য টাকা পেয়েছেন। এ ছাড়া, আরও ১ কোটি ৫ লক্ষ মহিলার নথিপত্র যাচাই শেষে পোর্টালে আপলোড করা হয়েছে এবং নতুন করে ১ লক্ষ ৩০ হাজার জনের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যারা ১ জুলাই থেকে টাকা পাবেন। একইসঙ্গে এই শিবিরগুলোর মাধ্যমে ২২ লক্ষ ২৩ হাজার ৬৭০ জন আয়ুষ্মান ভারত এবং ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯ জন অন্নপূর্ণা যোজনার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *