নিট পরীক্ষার্থীদের যাতায়াতে বড় স্বস্তি, আসছে স্পেশ্যাল ট্রেন!

আগামী ২১ জুন দেশজুড়ে আয়োজিত মেগা নিট (NEET-UG) পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। পরীক্ষার দিন অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে রেলের পক্ষ থেকে বিশেষ মেমু ট্রেন চালানোর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে আপ লাইনে ০৩৫৩৯ অণ্ডাল–সাঁইথিয়া মেমু স্পেশ্যাল ট্রেন সকাল ১০টা ১৫ মিনিটে অণ্ডাল থেকে ছেড়ে দুপুর ১২টা ১৫ মিনিটে সাঁইথিয়ায় পৌঁছবে। ফিরতি পথে ডাউন লাইনে ০৩৫৪০ সাঁইথিয়া–অণ্ডাল মেমু স্পেশ্যাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাঁইথিয়া থেকে ছেড়ে রাত ৮টা ১৫ মিনিটে অণ্ডালে পৌঁছাবে। এছাড়াও, পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া–সিউড়ি হুল এক্সপ্রেস (২২৩২১) ট্রেনটি ওইদিন অণ্ডাল–সিউড়ি শাখার সমস্ত স্টেশনে থামবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। যাত্রীদের এই বিশেষ সময়সূচি অনুযায়ী আগাম যাত্রার পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *