ইতিহাসের পাতায় নতুন অধ্যায়, আজ পশ্চিমবঙ্গ দিবস!

দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে আজ ২০ জুন রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক অনুমোদনের পর এই দিনটি এবার পূর্ণ সরকারি মর্যাদা পেল। অতীতে রাজভবনে দিবসটি উদযাপিত হলেও, এবার সরকারি স্বীকৃতির ফলে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে দিনটি বিশেষ গুরুত্ব লাভ করেছে।

১৯৪৭ সালের এই দিনটিতেই তৎকালীন বঙ্গীয় আইনসভায় বাংলা ভাগের পক্ষে চূড়ান্ত ভোটাভুটি হয়েছিল। ব্রিটিশ শাসনের অবসানের মুহূর্তে বাংলার হিন্দু-প্রধান অঞ্চলের মানুষ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়, যার ফলে বিভাজিত হয় বাংলা এবং জন্ম নেয় আজকের পশ্চিমবঙ্গ। এই ঐতিহাসিক দিনটিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল সরকারের আমলে ১লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত হলেও, বর্তমানে ২০ জুনকে সরকারি স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক ঘটনার জাতীয়তাবাদী মূল্যায়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্তের ফলে রাজ্যের রাজনৈতিক ভাবাদর্শে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *