মাকে বাঁচাতে গিয়ে হারালো দৃষ্টি, লম্পটের মিলল আমৃত্যু কারাদণ্ড!

রাজস্থানের আজমিরে ১২ বছর বয়সী এক কিশোরীর ওপর অ্যাসিড হামলার দায়ে অভিযুক্ত মহম্মদ ইসমাইলকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখে চিতোরগড় রেলওয়ে প্ল্যাটফর্মে এই নৃশংস হামলার ঘটনাটি ঘটে। আদালতের বিচারক উত্তমা মাথুর এই অপরাধকে মানবতার ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করে অপরাধীকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কারাগারে থাকার সাজা প্রদান করেছেন। একইসঙ্গে আদালত অপরাধীকে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে।

ঘটনার দিন প্ল্যাটফর্মে মা হেনবি ও তাঁর মেয়ে মোজবি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় অ্যাসিড ভর্তি বোতল নিয়ে অভিযুক্ত ইসমাইল মা হেনবিকে লক্ষ্য করে হামলা চালালে, মাকে বাঁচাতে গিয়ে মেয়ে মোজবি সামনে চলে আসে। তখন ইসমাইল সরাসরি কিশোরীটির মুখে অ্যাসিড ছুড়ে মারে, যার ফলে তার মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে যায় এবং একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। হামলায় মা হেনবিও গুরুতর আহত হন। চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী, কিশোরীটির মুখ ও চোখের এই ক্ষতি স্থায়ী, যা তাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে। বিচারক তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, অ্যাসিড হামলা কেবল শারীরিক ক্ষতি নয়, এটি ভুক্তভোগীর আত্মসম্মান ও পরিচয়ের ওপরও এক ভয়াবহ আঘাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *