অভিষেকের ফেরা ঘিরে ধুন্ধুমার কলকাতা বিমানবন্দর, গ্রেপ্তার ৫!

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়সহ মোট পাঁচজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। ধৃতদের ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে।

শুক্রবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফেরার সময় বিমানবন্দর চত্বরে তৃণমূল ও বিজেপি কর্মীরা মুখোমুখি হওয়ায় এই উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ডিম ছোড়া ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছিলেন, যা থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। ঘটনার পর বিজেপি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। বর্তমানে এই ঘটনায় শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *