৭০-এও ৫০-এর তারুণ্য! মোদীর ১০ ‘মিরাকল’ টিপস মিস করবেন না যেন!
১২তম আন্তর্জাতিক যোগ দিবস: মানবজাতিকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর
রবিবার ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের মূল আয়োজনে কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাত্রার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগাসনকে কেবল শারীরিক কসরত নয়, বরং মানবজাতিকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যোগ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখে। শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দর পুণ্যভূমি বাংলায় এই বিশেষ দিনটি পালন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে নিয়মিত যোগাভ্যাসের ১০টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নিয়মিত যোগাভ্যাস রোগমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সহায়তাকারী এবং এটি বয়সের তোয়াক্কা না করে মানুষকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এ সময় তিনি ‘হেলদি এজিং’ তথা সুস্থ বার্ধক্যের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিশ্বব্যাপী যোগের প্রসার ও সমাদৃত হওয়ার বিষয়টির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ১০০ দিনের অনলাইন কর্মসূচিতে ১৩০টি দেশের মানুষ অংশ নিয়েছেন, যা যোগকে বিশ্বের অন্যতম বড় পার্বণে রূপান্তর করেছে।