ধেয়ে আসছে বিধ্বংসী ঝড়, যোগ দিবসে জারি রেড অ্যালার্ট!

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা: ভ্যাপসা গরমের মধ্যেই আজ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়খণ্ডের ওপর ঘনীভূত বজ্রগর্ভ মেঘের প্রভাবে রাজ্যের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সকালের যোগ দিবসের কর্মসূচিতে বৃষ্টির বড় কোনো প্রভাব না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি ও ব্যাপক বজ্রপাতের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে; বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী এবং দার্জিলিং ও কালিম্পংয়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজকের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *