তৃতীয়বার ছাদনাতলায় আমির, ৫ জুলাই গৌরীর সঙ্গেই চারহাত এক!

আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বলিউড অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই তাঁর পার্টনার গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন। ৬১ বছর বয়সী অভিনেতার এটি তৃতীয় বিয়ে। কোনো প্রকার জাঁকজমক ছাড়াই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাড়িতেই আইনি বিয়ের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হবে। এ প্রসঙ্গে আমির জানান, সম্পর্কটিকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য তাঁরা প্রস্তুত এবং বিষয়টিকে অত্যন্ত সহজ ও সাধারণ রাখতে চান।

আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের বাড়ি বেঙ্গালুরুতে। তিনি মূলত ওয়েলনেস ও বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং তাঁর আগের পক্ষের সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। গৌরীর দাদু ফিলিপ স্প্র্যাট ব্রিটিশ বংশোদ্ভূত ছিলেন, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। উল্লেখ্য, এর আগে আমির খান রিনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, যা পরবর্তী সময়ে বিচ্ছেদে রূপ নেয়। আগের দুই সংসারের সন্তানদের সঙ্গেও আমিরের সুসম্পর্ক বজায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *