নৌসেনায় যুক্ত হলো ৩ ‘ব্রহ্মাস্ত্র’, ভারতের শক্তিতে কাঁপছে বিশ্ব!

কলকাতা: আন্তর্জাতিক যোগদিবসে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নৌসেনার শক্তিবৃদ্ধি করতে এদিন আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক নামে জাহাজ তিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। গার্ডেনরিচের এই অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি ও নৌসেনার উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তোলার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমঞ্চে ‘ক্রেতা’ থেকে ‘নির্মাতা’ হওয়ার লক্ষ্যেই ভারত এগিয়ে চলেছে। বর্তমানে বিশ্বজুড়ে চলা অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান, গত কয়েক বছরে দেশে তৈরি ৪০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন নৌসেনায় যুক্ত হয়েছে। বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিরক্ষায় শক্তিশালী হতে গেলে জলপথে ভারতকে শক্তিধর হওয়ার কোনো বিকল্প নেই এবং এই বাংলা থেকেই আত্মনির্ভর ভারতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *