তৃণমূল অফিসে আধার-জব কার্ডের পাহাড়, বিজেপির তল্লাশিতে তুঙ্গে চাঞ্চল্য!
June 21, 2026

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা এলাকার মনোহরপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণ আধার কার্ড ও জব কার্ড উদ্ধার হয়েছে। রবিবার স্থানীয় বিজেপি কর্মীরা ওই পার্টি অফিসে অভিযান চালিয়ে এই নথিপত্রগুলো উদ্ধার করেন বলে জানা গেছে।
অভিযোগ, অফিসের দরজা ও ভেতরের আলমারির তালা ভেঙে তল্লাশি চালানোর সময় সাধারণ মানুষের এই সরকারি নথিগুলো বেআইনিভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। সরকারি নথিপত্র শাসকদলের কার্যালয়ে এভাবে রাখা থাকায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।