জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তেই ছাই, রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত শ্বশুরবাড়ি!

রবিবার দুপুরে বনগাঁ থানার কুটিবাড়ি খাসপাড়া এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বদলানোর সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছুটির দিনে চার জামাই একসঙ্গে শ্বশুরবাড়িতে আসায় বাড়িতে উৎসবের আমেজ থাকলেও, রান্নাঘরে গ্যাস ওভেন জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি চরম আকার ধারণ করে। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত বাড়ি থেকে গ্যাসের সিলিন্ডারগুলি বের করে পাশের পুকুরে ফেলে দেওয়ায় বড়সড় বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। গলির রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে দমকল বাহিনীকে বেগ পেতে হলেও কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাড়ির সমস্ত মূল্যবান আসবাবপত্র ও জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। বর্তমানে কী কারণে গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *