কলকাতায় এবার ‘গোপাল মুখার্জি রোড’, ইতিহাসের পাতায় বড় চমক!

কলকাতা শহরের পার্ক সার্কাস এলাকা থেকে কসাইপাড়া লেন পর্যন্ত বিস্তৃত ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’-এর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কলকাতা পুরসভা এই ঐতিহাসিক নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুরসভাকে সাধুবাদ জানিয়েছেন।

১৯১৩ সালের ৭ সেপ্টেম্বর বৌবাজারের মলঙ্গা লেনে জন্ম নেওয়া গোপাল মুখার্জি ‘গোপাল পাঁঠা’ নামে পরিচিত ছিলেন। কলেজ স্ট্রিটে মাংসের ব্যবসার পাশাপাশি কুস্তিতে আগ্রহী এই ব্যক্তি ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর সময় ‘ভারত জাতীয় বাহিনী’ গঠন করে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংগৃহীত অস্ত্র ব্যবহার করে দাঙ্গা রুখতে তৎপর ছিলেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত গোপাল মুখার্জি জীবনের শেষভাগে সমাজসেবামূলক কাজ ও ‘ন্যাশনাল রিলিফ সেন্টার’-এর সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *