শুভেন্দু সরকারের প্রথম বাজেট আজ, উত্তরবঙ্গে কি পূরণ হবে প্রত্যাশা?

সোমবার বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ অর্থবাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মন্ত্রিসভার বৈঠকের পর দুপুর ২টোয় এই বাজেট পেশ করা হবে। এটি নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় রাজ্যজুড়ে বিশেষ করে উত্তরবঙ্গের বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষত এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকে সবার নজর রয়েছে।

উত্তরবঙ্গের চা-শিল্পের সংকট মোকাবিলায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও বন্ধ বাগান খোলার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি রয়েছে। পাশাপাশি, সেবকের দ্বিতীয় সেতু নির্মাণ এবং ছয় লেনের সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টিতে নতুন শিল্প স্থাপন ও বিনিয়োগের রূপরেখা তৈরির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সেইসঙ্গে সরকারি স্কুলের পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়নেও বাস্তবমুখী পদক্ষেপের প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *