ঐতিহাসিক ভুল সংশোধন, সুরাবর্দি অ্যাভিনিউ এখন গোপাল মুখার্জি রোড!

কলকাতার পার্ক সার্কাস এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ রাখা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল শোধরানোর পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হয়েছে। ১৯৪৬ সালের দাঙ্গার সময় হিন্দুদের সুরক্ষায় অস্ত্র হাতে তুলে নেওয়া গোপাল মুখোপাধ্যায়ের (গোপাল পাঁঠা) নামানুসারে এই নামকরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

১৯৩২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য স্যার হাসান সোরাবর্দির নামে নামকরণ করা এই রাস্তাটির অতীত ইতিহাসের সঙ্গে ১৯৪৬ সালের ১৬ আগস্টের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর সম্পৃক্ততা রয়েছে, যার নেপথ্যে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহিদ সোরাবর্দি। বিপরীতে, সেই দাঙ্গা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গোপাল মুখোপাধ্যায়ের অবদানের স্বীকৃতিতে এই পরিবর্তন আনা হলো। গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায় এটিকে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে আখ্যা দিয়ে প্রতি বছরের মতো ১৬ আগস্ট আয়োজিত ‘প্রতিরোধ দিবস’-এর স্মরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *