১ জুলাই থেকে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করলেই গুনতে হবে দ্বিগুণ জরিমানা!

আগামী ১ জুলাই থেকে ভারতীয় রেলে বিনা টিকিটে ভ্রমণের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম কার্যকর করতে চলেছে কর্তৃপক্ষ। রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৩৮ নম্বর ধারা অনুযায়ী, এখন থেকে বৈধ টিকিট বা পাস ছাড়া ট্রেনে যাত্রা করলে যাত্রীদের আগের তুলনায় দ্বিগুণ জরিমানা দিতে হবে। বিনা টিকিটে যাতায়াতের প্রবণতা রোধ ও যাত্রীদের মধ্যে নিয়মশৃঙ্খলা বজায় রাখতেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিআইবি-র তথ্য অনুযায়ী, টিকিটহীন যাত্রীদের ন্যূনতম জরিমানার অঙ্ক ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এখন থেকে কোনো যাত্রী টিকিট ছাড়া ধরা পড়লে তাঁকে সংশ্লিষ্ট যাত্রাপথের ভাড়ার পাশাপাশি অতিরিক্ত ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। উদাহরণস্বরূপ, ২০০ টাকা ভাড়ার কোনো গন্তব্যে বিনা টিকিটে ভ্রমণ করলে যাত্রীকে মোট ৭০০ টাকা পরিশোধ করতে হবে। রেল কর্তৃপক্ষের দাবি, আইন অমান্য করার প্রবণতা হ্রাস করা এবং রেলের রাজস্ব সুরক্ষা বাড়ানোই এই জরিমানার পরিমাণ বৃদ্ধির মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *