বাথরুমের অন্দরে কি শারীরিক সম্পর্ক! বিগ বসের গোপন তথ্য ফাঁস করলেন দিব্যা

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর অন্দরমহলের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করেছেন ‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের বিজয়ী দিব্যা আগরওয়াল। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি শো-এর রেশন বণ্টন, সিগারেটের সহজলভ্যতা এবং প্রতিযোগীদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। দিব্যার দাবি অনুযায়ী, বিগ বস হাউসে কফি বা টমেটো কেচাপের মতো সাধারণ জিনিসের জন্য দীর্ঘ লড়াই করতে হলেও সিগারেটের ক্ষেত্রে নির্মাতারা বেশ উদার।

পডকাস্টে অ্যালকোহল সংক্রান্ত জল্পনার বিষয়ে দিব্যা স্পষ্ট জানিয়েছেন যে, হাউজের ভেতরে কোনো প্রতিযোগীকে মদ সরবরাহ করা হয় না। তবে প্রতিযোগীদের ঘনিষ্ঠ মুহূর্ত ও শারীরিক সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ক্যামেরার আড়ালে বাথরুমের মতো গোপন স্থানে অনেক কিছুই ঘটে, যা দর্শকদের অজানা থেকে যায়। তার এই খোলামেলা স্বীকারোক্তি বিগ বসের অন্দরমহল নিয়ে দর্শকদের দীর্ঘদিনের নানান কৌতূহল ও বিতর্ককে নতুন রূপ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *