সপ্তম পে কমিশন ও মহার্ঘ ভাতার সুখবর, সরকারি কর্মীদের প্রতীক্ষার অবসান!
June 22, 2026
রাজ্য বাজেট পেশের পর সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে এবার রাজ্যে সপ্তম পে কমিশন লাগু করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে, আগামী দিনে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) কেন্দ্রীয় হারে প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের আর্থিক পরিস্থিতির সীমাবদ্ধতা থাকলেও উৎসবের মরশুমে কর্মীদের নিরাশ করবে না সরকার। এই ঘোষণার অংশ হিসেবে পুজোর মাসেই কর্মীদের হাতে অগ্রিম অর্থ বা ‘পুজোর অ্যাডভান্স’ তুলে দেওয়া হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পরবর্তী বাজেট পর্যন্ত কর্মীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, সরকারি কর্মীরা তাদের প্রাপ্য অধিকার দ্রুতই নিশ্চিতভাবে পাবেন।