বাজেটে বড় চমক! শ্যামাপ্রসাদের স্মৃতি রক্ষায় ২০০ কোটি বরাদ্দ, ৬ জুলাই রাজ্যে ছুটি!

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী স্মরণে ২০০ কোটির বিশেষ বরাদ্দ রাজ্য বাজেটে

পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেটে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই উদ্যোগের অংশ হিসেবে রাজ্যজুড়ে তাঁর স্মৃতির উদ্দেশ্যে পার্ক, গ্রন্থাগার ও বিভিন্ন স্মারক নির্মাণের জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ৬ জুলাইকে এবার থেকে রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রকল্পের আওতায় হুগলির জিরাটে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেটি কিনে নিয়ে তা সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেখানে একটি রাষ্ট্রীয় স্মারক, সংগ্রহশালা ও গ্রন্থাগার প্রতিষ্ঠার পাশাপাশি তাঁর স্মৃতির উদ্দেশ্যে ১২৫ ফুট উচ্চতার একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে। ক্ষমতায় আসার আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাজেটের এই ঘোষণার মাধ্যমে তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *