শুভেন্দুর ম্যাজিকে ইতিহাস গড়ল বিজেপি!

পশ্চিমবঙ্গে এই প্রথমবার কোনো জেলা পরিষদ দখল করে নতুন ইতিহাস তৈরি করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বোর্ড গঠনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে এই নজির গড়ল গেরুয়া শিবির। বিষয়টি নিশ্চিত করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এখন থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে।

রাজ্যে প্রথমবারের মতো কোনো জেলা পরিষদ বিজেপির নিয়ন্ত্রণে আসায় দলের অন্দরে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, জনতার আশীর্বাদে উন্নয়নের এই যাত্রা আরও শক্তিশালী হোক। সেই সঙ্গে বিজেপির নবনির্বাচিত সদস্যদের গৈরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *