ঋণ মাথায় নিয়েও ডিএ! শুভেন্দুর সিদ্ধান্তে খুশির জোয়ার কর্মীদের মধ্যে

২০ শতাংশ ডিএ ঘোষণা রাজ্যের বাজেটে, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে ৩৮ শতাংশ

কলকাতা: সোমবার বিধানসভায় পেশ করা ২০২৬ সালের রাজ্য বাজেটে সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বর্তমানে বিদ্যমান ১৮ শতাংশ ডিএ-র সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ যুক্ত হওয়ায় সরকারি কর্মীদের মোট ডিএ-র হার দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। মহার্ঘ ভাতার পাশাপাশি বাজেটে সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ ও নতুন নিয়োগের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।

এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধিকে নিজেদের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেখছে সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সদিচ্ছার কারণেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে পেরেছে। তবে এই ঘোষণার পরেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৫৮ শতাংশ ডিএ-র তুলনায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ব্যবধান ২০ শতাংশই রয়ে গেল। বাজেটে উত্থাপিত এই ঘোষণাগুলোর বাস্তবায়নের দিকেই এখন তাকিয়ে রয়েছেন রাজ্য কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *