পাকিস্তানি জঙ্গির প্রেমে নাম বদল, জয়পুরে গ্রেপ্তার তরুণী!
June 23, 2026
রাজস্থানের জয়পুরে পাকিস্তানের জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ভারতীয় মহিলাকে গ্রেপ্তার করেছে রাজস্থান অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সঙ্গে সরাসরি যুক্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে।
তদন্তকারীদের দাবি, পাকিস্তানের এক যুবকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর ওই মহিলা নিজের নাম পরিবর্তন করেছিলেন। এরপর থেকেই তিনি পাকিস্তানি জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেন। বর্তমানে দেশের কোনো গোপন তথ্য পাচার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখতে তাকে কঠোর জিজ্ঞাসাবাদ করছেন এটিএস কর্মকর্তারা।