‘পাপের প্রায়শ্চিত্ত করেছি’, মোদিকে চিঠি লিখে সোনার বাংলার ডাক শুভেন্দুর!

পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস পালনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি সুদীর্ঘ চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরের লেটারহেডে পাঠানো এই চিঠিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও দেশজুড়ে বিভিন্ন সিদ্ধান্তের প্রশংসা করেছেন। চিঠিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করার পাশাপাশি ৩৭০ ধারা বিলোপ ও সিএএ কার্যকর করার মতো পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হয়েছে।

চিঠিতে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, অতীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে মর্যাদা না দিয়ে যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, ২০শে জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের মাধ্যমে বর্তমান সরকার তার প্রায়শ্চিত্ত করল। সিএএ-র মাধ্যমে শরণার্থীদের নাগরিকত্ব প্রদানকে তিনি ঈশ্বরের আশীর্বাদ বলে অভিহিত করেছেন। ২০২৬ সালকে বাংলার ইতিহাসের জন্য তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই চিঠি ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *