টিএমসি নেতাদের ওপর ডিম হামলা! হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
June 23, 2026
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতা ও জনপ্রতিনিধিদের বাড়ি লক্ষ্য করে ‘ডিম হামলা’র ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বাঁকুড়া জেলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে একের পর এক এই ধরণের ঘটনার জেরে জনমনে চাঞ্চল্য তৈরি হয়েছে।
সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী তথা বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে জানানো হয়েছে, সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।