লাঞ্চে ১ মিনিট দেরি! বিনা বেতনে ওভারটাইমের ফতোয়ায় ক্ষোভে ফুঁসছে নেটদুনিয়া
কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার নামে ভারতের একটি বেসরকারি সংস্থা তাদের কর্মীদের জন্য কঠোর নিয়ম জারি করেছে। সংস্থার নতুন নির্দেশ অনুযায়ী, দুপুরের খাবার শেষ করার জন্য কর্মীদের ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। নির্ধারিত এই সময়ের চেয়ে মাত্র এক মিনিট বেশি সময় লাগলেই শাস্তি হিসেবে সংশ্লিষ্ট কর্মীকে ওইদিন কোনো পারিশ্রমিক ছাড়াই বাড়তি এক ঘণ্টা অফিসে কাজ করতে হবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই নোটিশ অনুযায়ী, অফিসের স্বাভাবিক ছুটির সময় সন্ধ্যা ৬টা হলেও, দুপুরের খাবারে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ব্যয় করলে কর্মীদের সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। এই বাড়তি এক ঘণ্টার জন্য সংস্থা কোনো অতিরিক্ত পারিশ্রমিক দেবে না। শৃঙ্খলার নামে এমন কঠোর ও অমানবিক সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পর কর্মসংস্কৃতি ও পেশাদার পরিবেশ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।