বিধানসভায় শূন্য কাটানোর বড় পুরস্কার! সিপিএমের রাজ্য কমিটিতে ডোমকলের রানা

বিধানসভার একমাত্র বাম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানাকে সিপিএমের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী, রানার পাশাপাশি গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মোনালিসা সিনহাকেও রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। সিপিএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠকের পর এই নতুন নেতৃত্বের অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

দলের অভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে এসেছে যে, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল ও ভাঙনের ফলে সংখ্যালঘুসহ সাধারণ মানুষের মধ্যে বামপন্থীদের প্রতি আগ্রহ বাড়ছে। শাসক দলের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া সিপিএম নেতৃত্ব। সেই লক্ষ্যেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে মোস্তাফিজুর রহমান রানাকে প্রধান মুখ হিসেবে তুলে ধরার কৌশল নিয়েছে দল। রাজ্য কমিটিতে স্থান পাওয়ার ফলে এবার সিপিএমের শীর্ষস্তরের নীতিনির্ধারণেও তিনি সরাসরি ভূমিকা পালন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *