ডিসেম্বরেই মা হচ্ছেন সামান্থা! সুখবর দিলেন ঘনিষ্ঠমহল

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমরুর সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ২০২১ সালে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০২৫ সালের ডিসেম্বরে রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় জানা গেল যে, ২০২৬ সালের ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবির প্রচারের সময় সামান্থার বেবি বাম্প নজরে এলে সমাজমাধ্যমে জল্পনা শুরু হয়। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ওই ছবির পরিচালক বি.ভি নন্দিনী রেড্ডি এবং অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র। যদিও দম্পতি নিজে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেননি। এদিকে, এমন খবরে সামান্থার অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামান্থার সাম্প্রতিক ছবির সাফল্য এবং মাতৃত্বের এই প্রস্তুতি মিলিয়ে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *