মৃত ভেবে দাফন, ১৬ দিন পর কবর খুঁড়তেই জীবন্ত আব্দুল!

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মারদান জেলায় মার্বেল খনি ধসের ১৬ দিন পর আব্দুল ওয়াহাব নামের এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। গত ৩১ মার্চ খনিটিতে ধসে ১২ জন শ্রমিক আটকা পড়েন, যাদের মধ্যে নয়জনের মরদেহ উদ্ধারের পর আব্দুল ওয়াহাবকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। পরিবারের সদস্যরা একটি বিকৃত মরদেহকে আব্দুল মনে করে দাফনও করেছিলেন। দীর্ঘ ১৬ দিন পর খনি থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলার সময় ভেতর থেকে আর্তনাদ শুনতে পেয়ে সহকর্মীরা আব্দুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সুদীর্ঘ ১৬ দিন প্রতিকূল পরিবেশে কোনো খাদ্য বা সাহায্য ছাড়া বেঁচে থাকার বিষয়টি সবাইকে বিস্মিত করেছে। এদিকে আব্দুল ফিরে আসার পর তার পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে। তবে আব্দুল ভেবে অন্য যার মরদেহ দাফন করা হয়েছিল তার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন এখন সেই ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *