নেতাদের বাঁচাতে নয়া কৌশল! খাস কালীঘাটে রোজ বসবে মমতা’র জনতার দরবার

তৃণমূল স্তরের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করতে নতুন কৌশল গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। এই পরিকল্পনার অংশ হিসেবে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়া অন্যান্য স্তরের শাখা সংগঠন বা কমিটিতে পদাধিকারী মনোনয়নের ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে দল। রাজনৈতিক পরিস্থিতিতে নিচুতলার নেতারা যাতে বিরোধীদের টার্গেট না হন, তা নিশ্চিত করতেই মূলত এই সাবধানী পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি, দলের সাধারণ কর্মী, সমর্থক ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে প্রতিদিন কালীঘাটে নিজের বাসভবনে ‘জনতার দরবার’ বসাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগের ফলে সংগঠনের যে কোনো স্তরের কর্মীরা সরাসরি দলনেত্রীর কাছে পৌঁছাতে এবং নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরার সুযোগ পাবেন। কর্মীদের মনোবল বাড়ানো এবং দলের ভিত মজবুত করাই এই নতুন সিদ্ধান্তের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *