মুখ্যমন্ত্রীর হুঙ্কারের ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন, তামান্না খুনে জালে আরও ২!
June 24, 2026

নদিয়ার চাঞ্চল্যকর তামান্না খাতুন হত্যাকাণ্ডে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে সাবির শেখ ও জিয়ারুল শেখ নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতদের কড়া পাহারায় কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মোট ১৩ জনকে গ্রেফতার করল।
মঙ্গলবার তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মেয়ের খুনের সুবিচারের দাবি জানান। মুখ্যমন্ত্রীর আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনের এই তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে নিহতের পরিবারে। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডে জড়িত আরও ১১ জন অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।