ঘুমন্ত নাবালিকাকে ধর্ষণ ও খুন! পুলিশের এনকাউন্টারে জখম অভিযুক্ত

দিল্লির মেহরৌলিতে ফুটপাতে ঘুমন্ত অবস্থায় এক ১১ বছরের নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনার অভিযুক্ত ট্যাক্সি চালক বাবলুকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে মাত্র চার ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে মেহরৌলির জঙ্গল থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঘটনাস্থল পুনর্নির্মাণের জন্য পুলিশ অভিযুক্তকে মেহরৌলির জঙ্গলে নিয়ে গেলে সে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে থামাতে পা লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের গুলিতে আহত অবস্থায় বর্তমানে অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় রাজধানীর আইনশৃঙ্খলা ও ফুটপাতে বসবাসকারী ভাসমান মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *