গোষ্ঠীদ্বন্দ্বে তোলপাড়! বর্ধমানে দুই বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল

ভোট-পরবর্তী গোষ্ঠীদ্বন্দ্ব ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করল রাজ্য বিজেপি। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় দাস এবং জামালপুরের মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পালকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দলের রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি। একইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে তাঁদের কারণ দর্শানোর নোটিশ বা শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সঞ্জয় দাসের বিরুদ্ধে দলের নির্দেশ অমান্য করে সমাজবিরোধীদের দলে অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে, যা এলাকায় অসামাজিক কার্যকলাপ ও গোষ্ঠীবিবাদ বাড়িয়ে তুলেছে। অন্যদিকে, জামালপুরে বালিখাদান সংক্রান্ত বিবাদ, থানা ঘেরাও ও মিছিলের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে প্রধানচন্দ্র পালের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে প্রধানচন্দ্র পাল চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও সঞ্জয় দাস তা অস্বীকার করেছেন। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশানুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *