জুনের গরমে হুডি পরা রহস্যময় যুবক, এভাবেই ধরা পড়ল পুণের খুনিরা!
পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুট ও জন্মদিন উদযাপনের আড়ালে হবু স্বামী কেতন বিশাল আগরওয়ালকে ৩৫০ ফুট উঁচু থেকে ফেলে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে করা হলেও, পুলিশের তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। এই ঘটনায় নিহতের বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত কেতনের সঙ্গে নভেম্বরে সিয়ার বিয়ের কথা ছিল এবং এর জন্য ১৭ কোটি টাকা ব্যয়ে একটি প্রাসাদও বুক করা হয়েছিল। তদন্তে জানা যায়, সিয়া ও চেতনের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই খুনের পরিকল্পনা করা হয়। লোহাগড় দুর্গের সিসিটিভি ফুটেজে গরমের মধ্যেও এক যুবকের হুডি পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও গাড়ি অনুসরণের বিষয়টি পুলিশের নজরে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সিয়া দোষ স্বীকার করেন এবং মোবাইল রেকর্ড ও ডিজিটাল প্রমাণের মাধ্যমে পুরো চক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়।