হাসপাতালে ‘শিশু মঙ্গল’-এর নামে তোলাবাজি, উদয়ন গুহর ৫ দিনের জেল হেফাজত!

ছ’দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে আগামী ২৯ জুন পর্যন্ত পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এর পাশাপাশি, দিনহাটা হাসপাতালে ‘চাইল্ড কেয়ার ইউনিট’ তৈরির নামে ‘শিশু মঙ্গল সমিতি’ গঠন করে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগে তাঁকে এই নতুন মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নতুন এই মামলায় তদন্তের স্বার্থে পুলিশ উদয়ন গুহকে পুনরায় নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিল। তবে প্রাক্তন মন্ত্রী বর্তমানে শারীরিকভাবে অসুস্থ থাকায় বিচারক পুলিশের সেই আবেদন খারিজ করে তাঁকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *