প্রেমিকের সাথে মিলে স্বামীকে খুনের বীভৎস ছক, শেষরক্ষা হলো না স্ত্রীর!

মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় পরকীয়া প্রেমের টানে স্বামীকে নৃশংসভাবে হত্যার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। আট বছরের দাম্পত্য সম্পর্ক ছিন্ন করে প্রেমিকের সঙ্গে সংসার করার উদ্দেশ্যে ২৭ বছর বয়সী নিলেশ জাটভকে ঠান্ডা মাথায় খুন করেন তাঁর স্ত্রী রুবি। গত ৮ এপ্রিল রাতে সপরিবারে বাইকে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনার সময় রুবি দাবি করেছিলেন যে, বাইক থেকে ব্যাগ পড়ে গেলে নিলেশ সেটি তুলতে নামলে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে হত্যা করে।

তদন্তে নেমে পুলিশ সুপারের নেতৃত্বাধীন দল রুবির অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ করেন। পরে প্রযুক্তিগত তথ্য ও কল রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, রুবি দীর্ঘ সাত বছর ধরে তাঁর আত্মীয় বিশাল বিমলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। ঘটনার রাতে রুবি ইচ্ছাকৃতভাবে ব্যাগ ফেলে দিয়ে স্বামীকে বাইক থামাতে বাধ্য করেন এবং ওত পেতে থাকা বিশাল ও তার সহযোগী রাজেশ নিলেশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ ইতিমধ্যে রুবি ও বিশালকে গ্রেফতার করেছে এবং তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করেছে। তবে হত্যাকাণ্ডে জড়িত অপর এক সহযোগী রাজেশ এখনো পলাতক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *