হোটেলের ইলেকট্রিক কেটলি ব্যবহারের আগে দুবার ভাবুন, জানুন এর পেছনের ভয়ংকর সত্য!

হোটেল কক্ষের সবচেয়ে আরামদায়ক অনুষঙ্গ হিসেবে পরিচিত ইলেকট্রিক কেটলিই আসলে জীবাণুর সবচেয়ে বড় উৎস বলে জানিয়েছেন সাবেক হোটেল কর্মীরা। নামী-দামী পাঁচ তারকা হোটেলসহ সব ধরনের হোটেলেই এই চিত্র সমানভাবে প্রযোজ্য। সাধারণত পর্যটকরা টয়লেট সিট বা বিছানার চাদরকে অস্বাস্থ্যকর মনে করলেও, রুম সার্ভিস কর্মীরা কেটলির বাইরের অংশটুকু পরিষ্কার করলেও ভেতরটা পরিষ্কার করার ক্ষেত্রে গুরুত্ব দেন না। মাসের পর মাস বা বছরের পর বছর গভীর পরিচ্ছন্নতা (ডিপ ক্লিনিং) না হওয়ার ফলে এতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ও ছত্রাক জমে থাকে, যা খালি চোখে দেখা সম্ভব নয়।

অস্বাস্থ্যকর পরিবেশের পেছনে কিছু পর্যটকের কুরুচিপূর্ণ এবং অপরিচ্ছন্ন কর্মকাণ্ডও দায়ী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন তথ্য ও হোটেল কর্মীদের অভিজ্ঞতা অনুযায়ী, অনেক সময় পর্যটকরা কেটলির ফুটন্ত পানিতে মোজা বা অন্তর্বাস সেদ্ধ করেন অথবা এতে নুডলস বা স্যুপ রান্না করেন। এর ফলে কাপড়ে থাকা রাসায়নিক কিংবা খাদ্যের অবশিষ্টাংশ পানিতে মিশে চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এছাড়া অধিকাংশ হোটেল কর্তৃপক্ষ কেটলি নষ্ট না হওয়া পর্যন্ত তা পরিবর্তন বা পরিষ্কার করে না। উল্লেখ্য, ইলেকট্রিক কেটলির পাশাপাশি হোটেলের টিভি রিমোট ও পানির গ্লাসও বর্তমান সময়ে অত্যন্ত নোংরা জিনিসের তালিকায় স্থান পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *