গ্যাস সংকট চরমে! এবার স্মার্টফোনেই ট্র্যাক করুন আপনার বুক করা সিলিন্ডার
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সৃষ্ট অস্থিতিশীলতার জেরে সাধারণ মানুষ বর্তমানে চরম গ্যাস সংকটের সম্মুখীন হচ্ছেন। গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে গ্রাহকদের এখন আর পরিবেশকের দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই। এখন থেকে স্মার্টফোন ব্যবহারকারীরা ঘরে বসেই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সিলিন্ডারের লাইভ লোকেশন এবং আনুমানিক ডেলিভারির সময় জেনে নিতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের অ্যাপ বা ওয়েবসাইটে কাস্টমার আইডি দিয়ে লগ-ইন করে ‘মাই বুকিং’ বা ‘ট্র্যাক অর্ডার’ অপশনে ক্লিক করলেই ডেলিভারির বর্তমান অবস্থা জানা যাবে।
যারা স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারে স্বচ্ছন্দ নন, তারাও সাধারণ এসএমএস পাঠানোর মাধ্যমে সিলিন্ডারের অবস্থান জানতে পারবেন। ইনডেন গ্রাহকদের ক্ষেত্রে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ‘REFILL’ লিখে 7718955555 নম্বরে, ভারত গ্যাসের ক্ষেত্রে ‘LPG’ লিখে 7715012345 নম্বরে এবং এইচপি গ্যাসের ক্ষেত্রে ‘HPGAS’ লিখে 7903105555 নম্বরে এসএমএস পাঠাতে হবে। এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে গ্রাহকরা এখন গ্যাস সরবরাহ সংক্রান্ত উদ্বেগ কাটিয়ে উঠতে পারবেন।