তারাতলায় গুদাম ধসে মৃত ১১, শোকাহত রাষ্ট্রপতি!
June 25, 2026
কলকাতার তারাতলায় গুদামের ছাদ ধসে ১১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই মর্মান্তিক বিপর্যয় নিয়ে নিজের ‘এক্স’ হ্যান্ডলে এক বার্তায় রাষ্ট্রপতি শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
তারাতলার এই ভয়াবহ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য এখনও জারি রয়েছে বলে জানা গেছে।