সুইৎজারল্যান্ডে পাক সেনাপ্রধানকে হত্যার ছক, ইজরায়েলকে ধ্বংসের চরম হুঁশিয়ারি!

সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার জন্য ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ ছক কষেছিল বলে চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রাজিলের সাংবাদিক ও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ পেপে এসকোবর। এসকোবরের দাবি অনুযায়ী, ইরান ও আমেরিকার মধ্যকার শান্তি চুক্তির আলোচনার জন্য জেনেভায় অবস্থানকালে পাক সেনাপ্রধানকে লক্ষ্যবস্তু করা হয়। এই গোপন ষড়যন্ত্রের কথা জানতে পেরে পাকিস্তান ওমানকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ইজরায়েলকে হুমকি দেয় যে, আসিম মুনির বা পাক প্রতিনিধিদলের কোনো ক্ষতি হলে পৃথিবীর মানচিত্র থেকে ইজরায়েলকে মুছে ফেলা হবে। এই কড়া বার্তার পর ইজরায়েল তাদের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে।

তবে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে খারিজ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। পাক প্রশাসনের কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সুইজারল্যান্ড সফর সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং সেখানে কোনো বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়নি। আন্তর্জাতিক মহলে এই খবর ছড়িয়ে পড়লেও এ বিষয়ে পাকিস্তান বা ইজরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *