প্রেমিকার গোপনাঙ্গে বোতল ঢুকিয়ে অমানুষিক নির্যাতন! পরকীয়ার সন্দেহে প্রেমিক যা করল জানলে শিউরে উঠবেন!
ছত্তিশগড়ের অম্বিকাপুরে পরকীয়ার সন্দেহে নিজের প্রেমিকাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল মিঠুন ওরফে পান্ডা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ৩ এপ্রিল অম্বিকাপুরের মহামায়া প্রবেশদ্বারের কাছ থেকে ৪৫ বছর বয়সী ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার আট দিন পর চিরমিরি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, ভাঙারি কেনাবেচার সূত্রে দীর্ঘ ছয় বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি মিঠুনের মনে সন্দেহ দানা বাঁধে যে প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে লিপ্ত। এই সন্দেহের বশেই মিঠুন অত্যন্ত ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করে।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, হত্যার আগে ওই মহিলাকে ধর্ষণ করেন মিঠুন এবং আক্রোশ মেটাতে তাঁর গোপনাঙ্গে একটি প্লাস্টিক বোতল ঢুকিয়ে দেওয়া হয়। পাশবিক এই হামলায় মহিলার শরীরের ১২টি পাঁজরের হাড় ও মাথার তিনটি হাড় ভেঙে যায়। হৃদপিণ্ড ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর জেরার মুখে মিঠুন নিজের অপরাধ স্বীকার করেছে এবং পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে নিয়ে গিয়ে অপরাধের পুনর্নির্মাণ সম্পন্ন করেছে। বর্তমানে মিঠুন পুলিশি হেফাজতে রয়েছে।