পেঁয়াজ খাই, কারোর মাথা খাই না! মোদীর এই ভাইরাল ভিডিও তোলপাড়!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের আবহে ঝাড়গ্রামের এক রাস্তার ধারের দোকানে ঝালমুড়ি খেয়ে চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার চারটি জনসভা শেষে হেলিকপ্টারে ফেরার পথে হঠাৎ নিজের কনভয় থামিয়ে তিনি ওই ঝালমুড়ি বিক্রেতার দোকানে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পদচারণার ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দোকানে পৌঁছে প্রধানমন্ত্রী নিজেই বিক্রেতার কাছে ঝালমুড়ির আবদার করেন এবং খাবারের দাম বাবদ ১০ টাকা প্রদান করেন। বিক্রেতা টাকা নিতে রাজি না হলে তিনি জোর করে সেই টাকা পরিশোধ করেন। এ সময় বিক্রেতা প্রধানমন্ত্রীকে পেঁয়াজ খাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে মোদী রসিকতা করে বলেন, “হ্যাঁ, পেঁয়াজ খাই, তবে কারও মাথা খাই না।” নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রীর এই সাধারণ আচরণ ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়ার ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *