পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়লে চালু হবে জিরামজি আইন, মেদিনীপুরে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর!

মেদিনীপুরে প্রচারে মোদী: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কার্যকর হবে ‘জিরামজি আইন’

মেদিনীপুরের জনসভা থেকে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে ‘জিরামজি আইন’ কার্যকর করা হবে। এই আইনের মাধ্যমে রাজ্যের গ্রামীণ এলাকায় বছরে ১২৫ দিনের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, এটি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি ‘মোদীর গ্যারান্টি’, যা তিনি সঠিকভাবে বাস্তবায়ন করবেন।

বর্তমান রাজ্য সরকারের অধীনে গ্রামীণ বাসিন্দারা বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ১২৫ দিনের রোজগারের নিশ্চয়তা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি, এবার বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সরকার গঠন কেবল সময়ের অপেক্ষা। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে মোদীর ভবিষ্যদ্বাণী, রাজ্যের এমন কিছু জেলা থাকবে যেখানে তৃণমূল কংগ্রেস একটি আসনও পাবে না এবং পুরো জেলাই বিজেপি দখল করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *