প্রেমিকের সঙ্গে ছোলে ভাটুরে খেতে যাওয়াই কাল হলো, বোনকে মাঝরাস্তায় বেধড়ক পেটাল দাদা!

উত্তরপ্রদেশের হাথরসে নিজের বোনকে প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় ছোলে ভাটুরে খেতে দেখে প্রকাশ্যে মারধরের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বোনকে প্রেমিকের সঙ্গে দেখে ক্ষিপ্ত ভাই মাঝরাস্তায় তাঁদের দুজনকে অমানবিক নির্যাতন করছেন। ঘটনার সময় অভিযুক্ত যুবককে তাঁর বোনের চুল ধরে টেনে রাস্তা দিয়ে নিয়ে যেতে এবং ক্রমাগত আঘাত করতে দেখা গেছে। বোন তাঁর প্রেমিককে বাঁচানোর চেষ্টা করলেও অভিযুক্তের হাত থেকে রেহাই পাননি।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি স্থানীয় বাজারে পথচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলে উপস্থিত অসংখ্য মানুষ কেবল দাঁড়িয়ে পুরো দৃশ্যটি প্রত্যক্ষ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। ‘ঘর কে কলেশ’ নামক হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর জনসমক্ষে এমন হিংসাত্মক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন নেটিজেনদের একাংশ। এই ঘটনায় সামাজিক নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *